ভূরুঙ্গামারীর আওয়ামী লীগ নেতা ও শিক্ষক নিখিল চৌধুরী গ্রেফতার


Hamar Kurigram প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ন /
ভূরুঙ্গামারীর আওয়ামী লীগ নেতা ও শিক্ষক নিখিল চৌধুরী গ্রেফতার

মোঃ মাইদুল ইসলাম ।। ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা, আওয়ামী লীগের সক্রিয় সদস্য ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪) গ্রেফতার হয়েছেন। তিনি মৃত সামছুল হক চৌধুরীর ছেলে এবং উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ভূরুঙ্গামারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও পরবর্তী সময়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কামাত আঙ্গারীয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। পরে যথাযথ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি “মাদক কারবারির সম্রাট” হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে ভাই ও ভাতিজাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা দায়ের হলেও প্রভাব খাটিয়ে তিনি বারবার রক্ষা পেয়েছেন।

পারিবারিক রাজনৈতিক পরিচয়ে তিনি আরও শক্তিশালী হয়ে ওঠেন। তার ভাই নুরুন্নবী চৌধুরী খোকন ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চারবারের সাবেক উপজেলা চেয়ারম্যান। ভাতিজা রেজওয়ানুল হক চৌধুরী শোভন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বিতর্কিত পদত্যাগের পর তিনি ২০২৫ সালে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য পদে ফিরে আসেন। আরেক ভাতিজা রাকিনুল হক চৌধুরী ছোটন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এভাবেই পারিবারিক রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি আওয়ামী লীগের সাথে দৃঢ়ভাবে সম্পৃক্ত।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।