Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আজিজ গ্রেপ্তার

মোঃ মাইদুল ইসলাম , ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ১০ নং বঙ্গ সোনাহাট ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল আজিজ (৫৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মোঃ আব্দুল আজিজ মৃত সুরত আলীর পুত্র ও আয়েশা বেগমের সন্তান। তিনি ভূরুঙ্গামারী থানাধীন ১০ নং বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুর কুঠি গ্রামের বাসিন্দা। রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ১০ নং বঙ্গ সোনাহাট ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন বলেন, “গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version