বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

· প্রকাশ: · আপডেট:
ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে (৩৯) কুপিয়ে গুরুতর আহত করে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত শহিদুল আলমের ছেলে মো. শরিফুল আলম সোহাগ (৩৫) এবং নলেয়া গ্রামের মৃত রুহুল রব্বানীর ছেলে সোহেল রানা স্বপন (৩৬)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বির (পিপিএম) নির্দেশনায় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে দোকানের কার্যক্রম শেষ করে বাড়ি ফিরছিলেন নুর মোহাম্মদ। পথে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার গ্রামের একটি নির্জন স্থানে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাঁটুতে আঘাত করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের সড়কে তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া বাকি টাকা ও মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বিকাশ, নগদ ও রকেটের মতো আর্থিক লেনদেনের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতিদিন বিপুল পরিমাণ নগদ অর্থ বহন করতে হয়। ফলে তাঁদের নিরাপত্তা ঝুঁকি থাকে। এ ধরনের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়ির সামনে তরুণীর অনশন

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হিসেবে স্বীকৃতি ও অধিকার আদায়ের দাবিতে কাবিননামা হাতে স্বামীর বাড়ির সামনে অনশনে বসেছেন সাদিয়া আক্তার মীম (২১) নামে এক তরুণী। তাঁর অভিযোগ, অনশনের খবর পেয়ে বাড়িতে তালা ঝুলিয়ে আত্মগোপনে গেছেন স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের পুঠিকাটা গ্রামে স্বামী মো. ইমদাদুল […]

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

রাজারহাটে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় অপমৃত্যুর মামলা

নভেম্বর ১১, ২০২৬

রাজারহাট প্রতিনিধি | Hamar Kurigram কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আশামনি (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় এ ঘটনা ঘটে। আশামনি ওই এলাকার আলম মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি বাবার বাড়িতে […]

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

পরকীয়ার বলি অটোচালক, চার্জশিট থেকে বাদ ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

নভেম্বর ১১, ২০২৬

হুমায়ুন কবীর সূর্য ।। কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর উপজেলার অটোচালক জাহিদ হাসান বশির হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) থেকে এজাহারভুক্ত ছয় আসামিকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারে উল্লেখ করা সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন নিহতের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলাম। […]