বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক আজাদুল গ্রেফতার

· প্রকাশ:
ফেসবুকে শেয়ার করুন

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১১ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজাদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদুল ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে ভুক্তভোগী শিশুটির বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করতে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত আজাদুল ইসলাম ঘরে ঢুকে ওই বাকপ্রতিবন্ধী শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির গোঙানির শব্দ শুনে তার মা দ্রুত ঘরে ঢুকলে লম্পট আজাদুল পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তের পরিবার তাতে কোনো সাড়া দেয়নি। এ ঘটনায় গত সোমবার সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় পুলিশ অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে, যার মামলা নম্বর ২৪।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভূরুঙ্গামারী থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান জানান, বাকপ্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়। মামলার দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]