Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মোঃ মাইদুল ইসলাম

‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে। স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, যুব সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক রুকুনুজ্জামান রোকন, জয়মনিরহাট ইউনিয়নের সফল আত্মকর্মী রফিকুল ইসলাম ও শামীম হোসেন, শিলখুড়ি ইউনিয়নের সফল যুব সংগঠক সিমা আক্তার এবং সফল উদ্যোক্তা এস এম শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান ও সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ। এছাড়া যুব উন্নয়ন অফিসের শফিকুল, সাইফুর, আরিফ, মনু মিয়া ও মুক্তা প্রমুখও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কাউটস লিডার খোরশেদ আলম।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবদের মধ্যে ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। পরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে উপজেলা পরিষদ পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

Exit mobile version