মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী
আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। সভায় উপস্থিত বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা ও সচেতনতার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ, ডিজিএম মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষিকা রাশেদা খানম কল্পনা, জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজি আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক সহিদুল ইসলাম আকন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা এবং প্রভাষক বিশ্বজিত সাহা প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকগণ সভায় অংশগ্রহণ করেন। জানা গেছে, এ বছর ভূরুঙ্গামারীতে মোট ১৯টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা মন্ডপের আশেপাশেই যেন মাদক, জুয়া এছাড়া অন্য কোন অনৈতিক কার্যকলাপ না হয়ে এসে পদক্ষেপ গ্রহণ করেছেন।

