বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৫

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষিকা ও দুই চালকসহ পাঁচজন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-ইশ্বর বড়ুয়া সড়কের ইশ্বর বড়ুয়া মোড়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষিকারা হলেন—পশ্চিম পাথরডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জুনফাতেহাজ্জাহান (ঝরনা), ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জিন্না সালওয়া (মৌসুমী) এবং মধ্য পাথরডুবি প্রগতিশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ ফেরদৌস আরা বেগম।

বিজ্ঞাপন

আহত অটোরিকশা চালকরা হলেন পাথরডুবি মইদাম এলাকার মৃত সোলেমানের ছেলে মোঃ আজিজুল হক এবং গোপালপুর এলাকার খলিলুর রহমানের ছেলে মোঃ আব্দুল আওয়াল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিন শিক্ষিকা একটি অটোরিকশায় করে ভূরুঙ্গামারী উপজেলা শহর থেকে নিজ নিজ বিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ইশ্বর বড়ুয়া মোড়ের পূর্ব পাশে বিপরীত দিক থেকে আসা একটি খালি অটোরিকশার সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রী ও চালকরা ছিটকে পড়ে এবং কয়েকজন অটোরিকশার বডির সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুই চালক মাথা ও পায়ে গুরুতর আঘাত পাওয়ায় ভর্তি রয়েছেন। আহত শিক্ষিকা মৌসুমীর মাথায় গুরুতর আঘাত লেগেছে। অপর দুই শিক্ষিকা সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে ছুটে আসেন তাঁদের সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনরা। আহতদের দ্রুত সুস্থতার জন্য পরিবার ও উপজেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]