Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিল ইসলামী ছাত্র শিবির

নিউজ ডেস্ক অনলাইন

“তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়ায় বিশ্বময়”—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ইসলামি সাহিত্য, সার্টিফিকেট, কলম, পরিবেশ বন্ধু গাছ ও ছাত্রশিবিরের পরিচিতি উপহার তুলে দেওয়া হয়।

উপজেলা সভাপতি আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপ জন মিত্র। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ এবং কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম।

এছাড়া আরও বক্তব্য দেন মিজানুর রহমান, ফেরদৌস হোসেন, আবু হেনা মাসুম, রোকনুজ্জামান ও রাজু আহমেদ প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌসী ও জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের তানভীর হাসান তামিম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন পূরণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জ্ঞান-বিজ্ঞানের চর্চা, সময়ের সদ্ব্যবহার এবং ধর্মীয় মূল্যবোধ ধারণের মাধ্যমে একজন শিক্ষার্থী সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমান প্রতিযোগিতামূলক যুগে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, অনুপ্রেরণা এবং ভবিষ্যৎ গড়ার স্পষ্ট দিকনির্দেশনা দেয়।

Exit mobile version