ভূরুঙ্গামারীতে এনসিপির জাতীয় ছাত্রশক্তি’র কমিটি গঠন: আহ্বায়ক লিংকন, সদস্য সচিব জয়


Hamar Kurigram প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন /
ভূরুঙ্গামারীতে এনসিপির জাতীয় ছাত্রশক্তি’র কমিটি গঠন: আহ্বায়ক লিংকন, সদস্য সচিব জয়

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহসান হাবীব লিংকনকে আহ্বায়ক এবং হাসান মাহমুদ জয়কে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব সাদিকুর রহমান সাদিক স্বাক্ষরিত প্যাডে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে রেজওয়ান রিপনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাসেল আহম্মেদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, শাহ পরানকে মুখ্য সংগঠক এবং ফারিয়া জান্নাত শিমুকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা আহ্বায়ক জাহিদ হাসান বলেন, “নবগঠিত কমিটি ভূরুঙ্গামারীতে ছাত্রশক্তির কার্যক্রমকে আরও গতিশীল করবে। শিক্ষার্থীদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নতুন কমিটির আহ্বায়ক আহসান হাবীব লিংকন বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় ও স্বার্থ রক্ষায় জাতীয় ছাত্রশক্তি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও বদ্ধমূল করা হবে।”

সদস্য সচিব হাসান মাহমুদ জয় বলেন, “দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আন্দোলন, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মের মাঝে আদর্শ রাজনৈতিক চেতনা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”

তারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কুড়িগ্রাম -১ আসনে মনোনীত শাপলা কলি প্রতিকে নির্বাচনী প্রচারণা চালাবেন এবং জয়যুক্ত করার জন্য ভোট চাবেন।