
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও আযিমুশ্বান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ জুম্মা উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম খান আতিয়ূর রহমান আদর্শ আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এ জশনে জুলুসের আয়োজন করা হয়। ভূসির ভিটা জামে মসজিদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে মইদাম কলেজ মোড় ও আনন্দ বাজার প্রদক্ষিণ করে মিশনের সামনে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন আয়োজক কমিটির আহ্বায়ক ফজলুল করিম আশিক। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূসিরভিটা জামে মসজিদের ইমাম সামসুজ্জামান, সভাপতি সোহরাফ হোসেন, পাথরডুবি গার্লস স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসেম, মিশনের সদস্য চাঁনমিয়া, নুর মোহাম্মদ, ফজল হোসেন, জাইদুল, অবির, সাংবাদিকসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান।
আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে জানানো হয়, ১৯৯১ সাল থেকে প্রতিষ্ঠানটি “স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা” এই মূল মন্ত্রকে ধারণ করে উত্তরবঙ্গে ধর্মীয় ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ সময় ধর্মীয় স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কাদেরিয়া তরিকা হল বিশ্ববিখ্যাত সুফি তরিকা, যার প্রতিষ্ঠাতা হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)। এটি ইসলামি আধ্যাত্মিক চর্চার প্রাচীনতম ধারাগুলোর একটি, যা বাংলাদেশসহ বিশ্বজুড়ে অনুসৃত। আহ্ছানিয়া মিশন কাদেরিয়া সিলসিলার অন্তর্ভুক্ত হয়ে তরিকা ভিত্তিক শিক্ষা ও সেবামূলক কাজ করে থাকে।
আপনার মতামত লিখুন :