Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় এক নারী শিক্ষার্থীসহ ৬ জন শিক্ষার্থী বহিস্কার

মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় ভূরুঙ্গামারী ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে এক নারী শিক্ষার্থীসহ ৬ জন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র তাদের বহিস্কার করেন। চর বারইটারি আলিম মাদ্রাসা চারজন ও ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার দুইজন। বহিস্কৃতরা হলো ছামিউল ইসলাম, ইয়াসিন আরাফাত সজিব, শফিউল ইসলাম, মোজাহিদ হোসেন লিঙ্কন, মোফাজ্জল হোসেন ও সিমা খাতুন।

অধ্যক্ষ আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের সার্চ করে মোবাইল ফোন ও নকল পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বহিস্কার করা হয়।

Exit mobile version