Site icon হামার কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে অবৈধ করাত কলে জরিমানা ও কার্যক্রম বন্ধ ঘোষণা

মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পরিবেশ ছাড়পত্র ছাড়া করাত কল পরিচালনা ও শব্দদূষণ করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আমিনুর করাত কলে (স- মিল) এ অভিযান চালানো হয়।

অভিযানে করাত কলটি পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হচ্ছে এবং শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে শব্দদূষণ করছে প্রমাণিত হওয়ায় আদালত ৫,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করে। একই সঙ্গে করাত কলের সব কার্যক্রম বন্ধ করে এটিকে গ্রহনযোগ্য স্থানে স্থানান্তরের নির্দেশ প্রদান করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র। প্রসিকিউশনে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

Exit mobile version