Site icon হামার কুড়িগ্রাম

ভুরুঙ্গামারীতে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধনী)” প্রকল্পের আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, ভুরুঙ্গামারীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেন। তিনি আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ ইনসাফুল হক, কৃষি অফিসার মোঃ আব্দুল জব্বার, সমবায় অফিসার মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ময়দান আলী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তারসহ স্থানীয় কৃষকরা।

উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে এ উপজেলায় মোট ৩ হাজার পাট চাষিকে বিনামূল্যে বীজ প্রদান করা হবে। প্রতি কৃষককে এক বিঘা জমির জন্য এক কেজি করে পাট বীজ দেওয়া হচ্ছে। উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল তালিকাভুক্ত কৃষকের মাঝে বীজ বিতরণ সম্পন্ন করা হবে।

এই উদ্যোগের ফলে পাট উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা অধিক লাভবান হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Exit mobile version