ভাসানী সেতুর তার চুরির ঘটনায় গাইবান্ধায় মামলা


Hamar Kurigram প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন /
ভাসানী সেতুর তার চুরির ঘটনায় গাইবান্ধায় মামলা

মো. বিপ্লব ইসলাম, গাইবান্ধা

শনিবার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী রাতে মামলার বিষয়টি নিশ্চিত করে সেতুতে বিদ্যুতের সংযোগ তারসহ বহুল প্রত্যাশিত এ সেতুর সকল সম্পদ রক্ষায় সবাইকে সচেতন থাকার অনুরোধ করেন।

শুক্রবার (২২ আগস্ট) রাতে সেতুর সিকিউরিটি ইনচার্জ বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে ২০ আগস্ট সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরদিন সেতু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দেখেন সংযোগ তার চুরি হয়ে গেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।

তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। মামলায় অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৫ লাখ ১০ হাজার টাকার সংযোগ তার চুরি হয়েছে।

প্রসঙ্গত: গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের এক দিন পরই সেতুর ল্যাম্পপোস্টের বিদ্যুৎ সরবরাহের প্রায় ৩০০ মিটার তার চুরি হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে দুষ্কৃতকারীরা মাটি খুঁড়ে মাটির নিচ দিয়ে স্থাপন করা ওই তার কেটে নিয়ে যায়। এতে সেতুর ল্যাম্পপোস্টে আলো জ্বলেনি, অন্ধকারে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।