বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাগেশ্বরীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

ফজলুল করীম ফরাজী ।। বিশেষ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার বাদ আছর নাগেশ্বরী উপজেলার আজিদানাহার তাহফিজুল কোরআন মাদ্রাসায় কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার মোঃ ইউনুস আলীর আয়োজনে বেগম জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
‎
‎এসময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা সদস্য সচিব আলহাজ্ব মোখলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার নাজির হোসেন মাস্টার ও মোজাম্মেল হক দুদু,ভূরুঙ্গামারী উপজেলার যুগ্ন আহবায়ক আলহাজ্ব আব্দুল সালাম, নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর বাদশা টুটুল,প্রভাষক ইব্রাহিম হোসেন
‎আশরাফুল ইসলাম,নাগেশ্বরী পৌর বিএনপির সদস্য শাহজালাল, রাম খানা ইউনিয়ন বিএনপি থেকে থেকে উপস্থিত ছিলেন সবুর বিএসসি ডাক্তার রিপন খাদিমুলসহ নাগেশ্বরী উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
‎


‎প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার মোঃ ইউনুস আলী বলেন,আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন এ কামনা করি।
‎
‎তিনি আরও বলেন, বিগত আমলে ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্যায়ভাবে তাকে ৬ বছর জেলে রেখে নির্যাতন করেছে, যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজ সেই নেত্রী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাই।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ট্যাগ: · · · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 9

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]