বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিধবা রাবেয়া বেওয়ার পাশে দাঁড়াল উলিপুর উপজেলা প্রশাসন

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

শাহ্জাহান খন্দকার ।। উলিপুর

কুড়িগ্রামের উলিপুর উপজেলাে এক অসহায় ও দুস্থ পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উলিপুর উপজেলা প্রশাসন।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় বিধবা রাবেয়া বেওয়ার হাতে এক মাসের শুকনো খাদ্যসামগ্রী ও থাকার ঘরের সহায়তা তুলে দেন প্রশাসনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসনের অর্থায়নে প্রদত্ত সহায়তার মধ্যে ছিল—চাল, ডাল, চিনি, আয়োডিনযুক্ত লবণ, ভোজ্য তেল ও ছোলাবুটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। পাশাপাশি তার বসবাসের জন্য একটি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত থেকে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক, উলিপুর থানা; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিধবা রাবেয়া বেওয়া। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের জন্য দোয়া করেন এবং উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে এভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হলে সামাজিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 18

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]