হামার কুড়িগ্রাম

বিদ্যুৎ বিভ্রাট নিয়ে নেসকো অফিসে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা

ডেস্ক ‍নিউজ

কুড়িগ্রামে দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে নেসকো অফিসে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ সময় তারা শহর ও ইউনিয়ন পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের বৈষম্য এবং দীর্ঘ লোডশেডিং নিয়ে প্রশ্ন তোলেন।

জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের দাবি, কুড়িগ্রাম শহরে প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ দেওয়া হলেও ইউনিয়ন পর্যায়ে পরিস্থিতি ভিন্ন। তবে নেসকো কর্মকর্তারা তাদের জানিয়েছেন, ইউনিয়ন পর্যায়ের বিদ্যুৎ সরবরাহের বিষয়টি স্থানীয় অফিসের একক নিয়ন্ত্রণে নেই। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেন এবং বিদ্যুৎ সরবরাহের বিষয়ে তাদের হাতে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সীমিত।

নেসকো কর্মকর্তাদের পক্ষ থেকে আরও জানানো হয়, বিদ্যুৎ সংকট ও সরবরাহ ব্যবস্থাপনার বিষয়টি ইতোমধ্যে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে রয়েছে। ফলে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের কাছে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।

এ সময় জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা বলেন, বিদ্যুৎ জনগণের মৌলিক অধিকার। দীর্ঘ সময় বিদ্যুৎ না পেয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। এ বিষয়ে জনগণের অধিকার ও ন্যায্য দাবি জনগণকেই বুঝে নিতে হবে।

Exit mobile version