বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিজয়ার বন্ধনে ঐক্য, রাজারহাটে নির্বিঘ্নে দুর্গাপূজা সমাপ্ত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

রতন রায় ।। রাজারহাট

সম্প্রীতির রঙে রাঙা রাজারহাটে, বিজয়া দশমীর মাধ্যমে সমাপ্তি হল মা দুর্গার আবাসকাল,
ভক্তির পরমাণবিক উত্তাপে ও সম্প্রীতির শীতল ছায়ায় আজ বিজয়া দশমীর মাধ্যমে পরিসমাপ্তি ঘটল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাঁচদিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের। বিদায়ের গোধূলিলগ্নে মায়ের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তকুলের কণ্ঠে বাজল ‘আসছে বছর আবার হবে’র সুর।

উপজেলার ১২৩টি মন্দিরে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর, ২০২৫) সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের পূজার পরিসমাপ্তি ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহত্তম ধর্মীয় উৎসবটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, প্রশাসনিক তৎপরতা ও স্থানীয় সকল সম্প্রদায়ের গভীর সহযোগিতায় উৎসবটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সকল সেক্টর, পূজা উদযাপন ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।

পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়ের ভাষ্যে, “এ বছর রাজারহাটে কোনো অপ্রীতিকর ঘটনার ছায়া পড়েনি। ফ্রন্টের সদস্য, প্রশাসন ও সর্বস্তরের মানুষের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় উৎসবটি সম্পূর্ণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছিল।”

পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন কুমার রায় বিজয়া দশমীর এই দিনে উপজেলার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান- সকল সম্প্রদায়ের মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায়ই এখানে প্রতি বছরের মতো এবারও শান্তি ও সম্প্রীতির পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: ·

আরও সংবাদ

দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে এমপি সালেহী

নভেম্বর 5, 2026

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশন। ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সম্মেলনে […]

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে কৃষিতে সফল শরিফুল, পেলেন জেলার শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা

নভেম্বর 2, 2026

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি | Hamar Kurigram বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর চাকরির পেছনে না ছুটে কৃষিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার যুবক মো. শরিফুল ইসলাম। আধুনিক কৃষি, মাছ চাষ ও গবাদিপশু পালনের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা শরিফুল জাতীয় যুব দিবস–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেয়েছেন। শনিবার […]