বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

বিএনপির আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত, ইফতার পাননি সাংবাদিকসহ অনেক নেতাকর্মী

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

মোঃ মাইদুল ইসলাম

পবিত্র রমজান মাস উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ সোহেল হোসেন কায়কোবাদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম আকন্দ।

বিজ্ঞাপন

বক্তারা পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ সময় তারা সকলকে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে চলার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

ইফতার মাহফিলে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে ছয় হাজারের অধিক মানুষের সমাগম হয়। যার ফলে আয়োজনের তুলনায় অতিরিক্ত মানুষের জন্য ইফতার পৌঁছাতে পারেনি। এছাড়া অনেকেই একের অধিক ইফতার নিয়েছে। উপস্থিত স্থানীয় সাংবাদিকদের ইফতার মাহফিলে আমন্ত্রিত থাকা সত্ত্বেও অনেকেই ইফতার পাননি। বিষয়টি নিয়ে সাংবাদিক ও নেতাকর্মীদের মধ্যে কিছুটা অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 12

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]