মোঃ মাইদুল ইসলাম, ভূরুঙ্গামারী
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে “বাংলাদেশ গণ অধিকার পরিষদ” এর অঙ্গসংগঠন “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ” এর এক বছরের জন্য ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২২ আগস্ট সন্ধ্যায় জেলা সভাপতি সুমন সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা–কর্মী ও সমর্থকেরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবগঠিত কমিটিকে বরণ করেন। পরে আনন্দ মিছিল ও ইউনিয়ন পর্যায়ে শতাধিক মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত হয়।
সভাপতি ও সম্পাদক ছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মোঃ আল আমীন, মোঃ রওশন, মোঃ ছায়েম আহমেদ, মোঃ শামীম আহমেদ, মোঃ নিয়ন পারভেজ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ শিহাব নওশিন খান, মোঃ মাসুদ রানা, মোঃ কিরণ মিয়া, মোঃ ইমরান হোসেন, শ্রী অন্তর বর্মন, মোঃ রাশেদুল ইসলাম আইয়ুব, মোঃ জিলানী, মোঃ পুরক আহমেদ, মোঃ শামীম হোসেন, মোঃ জসীম উদ্দিন, মোঃ নিরব হোসেন, মোঃ রোজেন, মোঃ নাঈম হোসেন, মোঃ রাসেল, মোঃ বদিউজ্জামান, মোঃ ফাহিম, মোঃ মামুন মিয়া, মোঃ শাহিনুর, মোঃ রাসেল বাবু, মোঃ রাশেদুজ্জামান চঞ্চল, মোঃ আশিক, মোঃ বিজয় মাহমুদ, মোঃ সুরুজ্জামান, মোঃ নাসির উদ্দিন, মোঃ শাকিল মাহমুদ, মোঃ আল আমীন, মোঃ জাকিরুল, মোঃ আরিফুল ইসলাম, মোঃ সাগর, মোঃ লেবু মিয়া, মোঃ নুরুজ্জামান, মোঃ রুহুল কুদ্দুস ও মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
সভাপতি মোঃ ফরহাদুল ইসলাম ফাহাদ ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ঈশ্বরবড়ুয়ার বাসিন্দা। তিনি মোঃ আফজাল হোসেনের তিন সন্তানের মধ্যে দ্বিতীয়। বর্তমানে তিনি সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ঢাকা–তে ট্রিপোলি ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি সেবামূলক কাজে জড়িত এবং পরিবারের সহায়তায় পার্টটাইম চাকরি করেন।
তিনি জানান পূর্বে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। ১৮ কোটা সংস্কার আন্দোলন এবং দেশের দ্বিতীয় দফায় ২৪-এর গণঅভ্যুত্থানের পর তিনি গণ অধিকার পরিষদের মাধ্যমে জনকল্যাণে কাজ করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের ভিত্তিতেই সংগঠনের নেতৃত্ব তাকে মনোনয়ন দেয়। এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি ভবিষ্যতে ছাত্রদের ন্যায্য অধিকার রক্ষা, নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত, মেধাবী ও গরিব শিক্ষার্থীদের সহায়তা, ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা এবং সামাজিক–রাজনৈতিক শিক্ষার সম্প্রসারণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এছাড়া আদর্শিক ও সচেতন ছাত্র সমাজ গঠনে ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস আলী। এছাড়া উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল বাবু, সহসভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সুজন, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ ফরিদুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ নয়ন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ নাজমুল হাসান শান্ত, সাধারণ সম্পাদক মোঃ নোমান ইসলাম রকেটসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

