বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-উলিপুর উপজেলা’র আওতাধীন ধরনীবাড়ি ইউনিয়নের কমিটি গঠন


Hamar Kurigram প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন /
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-উলিপুর উপজেলা’র আওতাধীন ধরনীবাড়ি ইউনিয়নের কমিটি গঠন

ডেস্ক নিউজ

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ-উলিপুর উপজেলা শাখার আওতাধীন ধরনীবাড়ি ইউনিয়নের কমিটি গঠিত হয়েছে। আজ ০১ অক্টোবর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল আল হাসান ও সদস্য সচিব মশিউর রহমান মুনের স্বাক্ষরিত ধরনীবাড়ি ইউনিয়নের কমিটি-টি প্রকাশিত হয়। কমিটি-তে ফাহিম ইসলাম-কে আহ্বায়ক। মুন্না দেওয়ান-কে সদস্য সচিব ও রিয়াজুল ইসলাম রাব্বিকে মুখ্য সংগঠক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশিত হয়েছে।

কমিটি বিষয়ে উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল আল হাসান বলেন,আজ ধরনীবাড়ি ইউনিয়নের কমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে যারা জায়গা পেয়েছে তাঁদের সকলের জন্য শুভকামনা।আমরা যে নতুন ধারার ছাত্র রাজনীতির স্বপ্ন দেখি;আশা করি,ধরনীবাড়ি ইউনিয়ন কমিটি আমাদের সে স্বপ্ন পূরণে সহায়ক হবে