Site icon হামার কুড়িগ্রাম

বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ের পুরাতন টিনশেড ঘর নিলামে বিক্রি হবে ১৪ আগস্ট

উলিপুর প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ ফুট দীর্ঘ ও ২৫ ফুট প্রশস্ত আধাপাকা, পুরাতন ও ব্যবহার অনুপযোগী টিনশেড ঘর প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে। আগামী ১৪ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে বিদ্যালয়ের হল রুমে নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিলামে অংশ নিতে আগ্রহী ব্যক্তিকে বিডের আগে ১০ হাজার টাকা জামানত জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাকে নিলামের দুই দিনের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করে কার্যাদেশ নিতে হবে এবং পাঁচ দিনের মধ্যে ঘরটি অপসারণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করলে জামানত বাজেয়াপ্ত হবে।

এছাড়া মূল দামের ওপর ১৫% ভ্যাট, ৫% আয়কর এবং ১০% আনরিফান্ডেবল জামানত জমা দিতে হবে। নিলামে অংশগ্রহণকারীদের সরেজমিনে ঘরটি পরিদর্শনের পর বিড করার আহ্বান জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিলাম প্রক্রিয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনবোধে যেকোনো নিলাম গ্রহণ বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

Exit mobile version