ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা ও নববর্ষের প্রকাশনা বিতরণ করলো ছাত্রশিবির কুড়িগ্রাম


Hamar Kurigram প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন /
ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা ও নববর্ষের প্রকাশনা বিতরণ করলো ছাত্রশিবির কুড়িগ্রাম

কুড়িগ্রাম প্রতিনিধি


ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্র সংগঠনকে নিয়ে মতবিনিময় সভা ও নববর্ষের প্রকাশনা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য) কুড়িগ্রাম জেলায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন, সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনসহ জেলা নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জাহিদ হাসানমুখ্য সংগঠক নুর আমিন

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক লোকমান হোসেন লিমন, সদস্য সচিব আল ইমরান ওসাবেক আহ্বায়ক আবু আজিজ নাহিদ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি সুমন সরকার, ইসলামী ছাত্র মজলিসের সভাপতি ইমাম হাসান, ইসমালী ছাত্র আন্দোলনের সভাপতি সাইফ হাসানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা সভায় অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে ছাত্রশিবির জেলা সভাপতি মোশাররফ হোসেন বলেন,
“ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ছিলাম, ঠিক তেমনি বর্তমান ও ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলবো। কেউ যদি পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাহলে সম্মিলিতভাবে তা রুখে দেওয়া হবে।”

মতবিনিময় সভা শেষে উপস্থিত সকল ছাত্র সংগঠনের সভাপতি, সেক্রেটারি ও আগত অতিথিদের মাঝে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে নববর্ষের প্রকাশনা উপহার হিসেবে বিতরণ করা হয়।