কুড়িগ্রাম প্রতিনিধি:
ফেসবুকে একটি কুরুচিপূর্ণ ও অশালীন পোস্টকে কেন্দ্র করে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুড়িগ্রাম জেলা শাখার পক্ষ থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি আজ ২৭ এপ্রিল ২০২৬ তারিখে দপ্তর সম্পাদক আশিক ইকবাল রাব্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
তিন সদস্যবিশিষ্ট এই তদন্ত কমিটিতে রয়েছেন—
১. মোঃ হাবিবুর রহমান রুবেল — সহ-সভাপতি, জেলা ছাত্রদল
২. মোঃ সারোয়ার আহমেদ শাওন — যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল
৩. অর্ঘ্য দ্বীপ সাহা — সহ-দপ্তর সম্পাদক, জেলা ছাত্রদল
জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহ্ছান এবং সাধারণ সম্পাদক মোঃ হাসান জোবায়ের হিমেল কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। নির্দেশনায় আগামী দুই (০২) দিনের মধ্যে ঘটনাটি যথাযথভাবে তদন্ত সম্পন্ন করে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের নিকট লিখিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

