Site icon হামার কুড়িগ্রাম

ফুলবাড়ী ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলন: ৩ ট্রলি চালকের ৭ দিনের কারাদণ্ড

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে তিনজন ট্রলি চালককে ভ্রাম্যমান আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন নিজে অভিযান পরিচালনা করে এই সাজা প্রদান করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় বালু উত্তোলন ও বাণিজ্য করে আসছে। ভ্রাম্যমান আদালতের অভিযান শুরু হলে চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বালু ভর্তি তিনটি ট্রলি আটক করা সম্ভব হয়।

আটকরা হলেন:

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪(খ) ও ১৫(১) ধারায় তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসাইন জানান, নদীর চর থেকে বালু উত্তোলনের এই ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে এবং সবাইকে সতর্ক করা হয়েছে।

Exit mobile version