ফুলবাড়ী সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার


hamarkur6 প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন /
ফুলবাড়ী সীমান্তে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

বিজিবি সূত্র জানায়, রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে লালমনিরহাট-১৫ বিজিবির অধীনে অনন্তপুর বিওপি’র সদস্যরা উপজেলার সীমান্তঘেষা ভেন্নিরতল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারীরা উপস্থিত হয়ে তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়।

পরবর্তীতে তল্লাশির মাধ্যমে চোরাকারবারীদের ফেলে রাখা মালামাল জব্দ করা হয়। তল্লাশিতে ভারতের কিং ফিসার মদ ৪৭ বোতল এবং টুবর্গ বিয়ার ৬ বোতল পাওয়া যায় এবং তা ক্যাম্পে নিয়ে আসা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।