Site icon হামার কুড়িগ্রাম

ফুলবাড়ী সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজা জব্দ

অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় সাড়ে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

লালমনিরহাট–১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার সীমান্তঘেঁষা তালুক শিমুলবাড়ী এলাকায় শিমুলবাড়ী বিওপির সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় কয়েকজন সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা ধাওয়া দিলে চোরাকারবারীরা গাঁজার পটলা ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজার দুইটি পটলা উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version