ফুলবাড়ী প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত সীমান্তঘেষা গ্রামাঞ্চলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল ও গজেরকুটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন জামায়াত নেতাকর্মীরা।
এসময় নির্বাচনী গণসংযোগে অংশ নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ এবং জামায়াত মনোনীত ২৬-কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো: ইয়াছিন আলী সরকার।
গণসংযোগ কর্মসূচিতে জেলা জামায়াতের সুরা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি সামচুল হুদা বাবুল মাষ্টার, সাধারণ সম্পাদক হাফেজ মো: জাহিদুল ইসলাম, টিম সদস্য হাফেজ আয়নুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে বাদশা বাজারে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সভাপতি সামচুল হুদা বাবুল মাষ্টার এবং সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মো: ইয়াছিন আলী সরকার।

