ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খোচাবাড়ি সামন গ্রামে ছোট ধরলা নদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি ভেলা উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নদী পারাপারে ভোগান্তিতে থাকা এলাকাবাসীর যাতায়াত সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়।
শুক্রবার (৩ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মু. শাহজালাল সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গামোড় ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক মুহাঃ আঃ ছাত্তার সাজু। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গামোড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মালেক সরদার, খোচাবাড়ি ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেন এবং খোচাবাড়ি সামন গ্রাম ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি মো. আব্দুস ছালাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ছোট ধরলা নদী পারাপারে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে নিরাপদে নদী পারাপার একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এলাকাবাসীর সেই ভোগান্তি লাঘব এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভেলাটি চালু করা হয়েছে।
উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং যাতায়াতের সমস্যা নিরসনে এমন মানবিক উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
