ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন বিপদের বন্ধু সংগঠন-এর উদ্যোগে ‘জ্ঞান • জীবন • সবুজ’ শীর্ষক দিনব্যাপী বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে বৃক্ষরোপণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
আয়োজনের প্রথম পর্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম। দ্বিতীয় পর্বে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন সামসুজ্জামান হাসু, ফুলবাড়ী উপজেলা বিএনপি।
এরপর অনুষ্ঠিত হয় আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা-২০২৬। এতে রাবাইতাড়ী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং রাবাইতাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় রাবাইতাড়ী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রাবাইতাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ রানার্সআপ হয়।
কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিপদের বন্ধু সংগঠনের প্রধান উপদেষ্টা হযরত আলী খন্দকার স্যার। পরে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সংগঠনের উপদেষ্টা রাসেদুল কবির ও আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও রাবাইতাড়ী এলাকা থেকে PSC পরীক্ষায় উপবৃত্তিপ্রাপ্ত ২১ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপদের বন্ধু সংগঠনের সভাপতি মোঃ রনি সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ, পরিবেশ সচেতনতা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তিনি সংগঠনের সকল স্বেচ্ছাসেবীর অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপদের বন্ধু সংগঠনের সাধারণ সম্পাদক রোকন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুন সরকার, মাসুদ রানা ও আসাদুজ্জামান আদম, যুগ্ম সম্পাদক আব্দুল আলীম, সদস্য মামুন বাবু, মীম, বাইজিদ, জেমস সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবী ও সদস্যরা।
এছাড়া রাবাইতাড়ী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং রাবাইতাড়ী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘নিজে গড়বো, অন্যকে গড়তে সহযোগিতা করবো’—এই প্রত্যয়কে সামনে রেখে বিপদের বন্ধু সংগঠনের সামাজিক, মানবিক, শিক্ষামূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
