হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফুলবাড়ী প্রতিনিধি


কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার যতীন্দ্রনারায়ণ আবাসন প্রকল্প এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—যতীন্দ্রনারায়ণ আবাসন প্রকল্প এলাকার মোহাম্মদ ওয়াহেদ আলী (৪২) এবং লালমনিরহাট সদর উপজেলার তালুখুটামারা এলাকার মো. শহিদুল ইসলাম (৩২)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Exit mobile version