হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

বিপুল মিয়া, ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম (৫১) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আজোয়াটারী গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।

গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কাজদাহর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই গ্রামের মৃত রতব আলী মুন্সির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে ১২ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version