বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি, ৪ জনও অপসারিত

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থীকে পুনরায় অতিরিক্ত ৩০ মিনিট সময় দিয়ে পরীক্ষা; অধ্যক্ষকে শোকজ

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) | ২১ জুলাই ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে ইতিহাস বিষয়ের পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ ওয়াদুদ আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া দুইজন কক্ষ পরিদর্শক এবং প্রশাসনের মনোনীত দুইজন ইনভিজিলেটর (ট্যাগ অফিসার)কেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ১৯ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পাঁচটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। ওইদিন ইসলামের ইতিহাস, ইতিহাস, ব্যবস্থাপনা ও পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ইতিহাস বিভাগের ৮ নম্বর কক্ষে ১৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পুরোনো ও চলতি বছরের পরীক্ষার্থী ছিলেন। অভিযোগ রয়েছে, ইতিহাস বিষয়ের (বিষয় কোড: ৩০৪) পরিবর্তে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। কিছু সময় পর পরীক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ জানালে কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দেয়। কেন্দ্রের অন্যান্য পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত ১৬ জন পরীক্ষার্থীকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দিয়ে সঠিক প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয়।

ঘটনার পর উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে কেন্দ্র সচিব ও অধ্যক্ষ ওয়াদুদ আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় এবং শোকজ করে। পাশাপাশি ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও কক্ষ পরিদর্শক কুদ্দুস আলী এবং আশিকা প্রেয়ারীকেও পরীক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এছাড়া প্রশাসনের মনোনীত ইনভিজিলেটর জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হাসান আলী এবং সহকারী প্রোগ্রামার (আইসিটি) রফিকুল ইসলামকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কলেজের ভাইস প্রিন্সিপালকে নতুন কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব আসাদুজ্জামান সরকার লিটু বলেন, “আমি ছুটিতে ছিলাম। শুনেছি ভুলবশত ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রে সমস্যা হয়েছিল। পরে সঠিকভাবে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে।”

অধ্যক্ষ ওয়াদুদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “শারীরিক সমস্যার কারণে আমি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি।” তবে প্রশ্নপত্রের ভুল সংক্রান্ত বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার বলেন, “বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। পরীক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া দুইজন কক্ষ পরিদর্শক ও দুইজন ইনভিজিলেটরকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অধ্যক্ষ ওয়াদুদ আলীকে শোকজ করা হয়েছে।”

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচিত হয়েছেন অধ্যাপক আঃ আজিজুর রহমান সরকার স্বপন

নভেম্বর 5, 2026

পোস্ট টি পড়া হয়েছে : 8

উলিপুরে আরআরএম ইপি নিয়োগ ঘিরে প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ

নভেম্বর 4, 2026

উলিপুর প্রতিনিধি কুড়িগ্রামের উলিপুরে গ্রামীণ রক্ষণাবেক্ষণ কর্মসূচির (আরআরএমইপি) আওতায় কর্মী নিয়োগকে কেন্দ্র করে উপজেলা প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতা কারী হাবিবুর রহমানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার গুনাইগাছ ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। স্থানীয় এক ইউপি সদস্য নাম প্রকাশ না করার শর্তে […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]