Site icon হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ভারতীয় মাদক ই-স্কাপসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইস্কাপসহ মাদক ব্যবসায়ী দুই স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুই স্বামী-স্ত্রী হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকার খোকন মিয়া ও তার স্ত্রী মোমেনা বেগম।


পুলিশ জানায়,শনিবার (১১ অক্টোবর) রাত পনে ১২ টার দিকে রাতে ডিউটিরত পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ী খোকন মিয়া ও তার স্ত্রী মোসাম্মৎ মোমেনা বেগম নিজ বাড়ি থেকে ২২ বোতল ইস্কাপসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version