
অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নীলকমল নদীর উপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে কুটিচন্দ্রখানা ও বিলুপ্ত ছিটমহলের হাবিবপুরসহ তিন গ্রামের প্রায় পাঁচ থেকে ৬ হাজার মানুষ।
ঝুঁকিপূর্ণ বাঁশের সাকোটি সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হওয়ার পর নজরে আসে মেঘবাড়ি হাউজিংয়ের চেয়ারম্যান এমদাদুল হকের। পরে তিনি বাঁশের সাঁকোটিকে পুনঃনির্মাণের জন্য নিজ অর্থায়নে ও এলাকাবাসীর সার্বিক সম্মিলিত সহযোগিতায় পুরনো নড়বড়ে সাঁকোটি পূর্ণনির্মাণ করে দেন। বরিবার (২৫ জানুয়ারী) দুপুরে বাঁশের সাঁকোটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুল, উপজেলা কৃষকদলের আহবায়ক হাফিজুর রহমান খন্দকার সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বাঁশের সাঁকোটি নতুন নির্মাণ করে দেওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে। ফলে মেঘবাড়ী হাউজিংয়ের চেয়ারম্যান এমদাদুল হকের প্রতি স্থানীয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে তার ভালো কাজ কর্মের প্রশংসা করেন।
আপনার মতামত লিখুন :