ডেস্ক নিউজ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলমান জ্বালানি সংকট মোকাবেলায় ফুয়েল কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সর্বসাধারণের অবগতির জন্য একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন, অপচয় রোধ এবং ভোগান্তি কমাতে এই ফুয়েল কার্ড ব্যবস্থা চালু করা হচ্ছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী কার্ডধারীরা নির্দিষ্ট পরিমাণ জ্বালানি সংগ্রহ করতে পারবেন।
এতে আরও বলা হয়, ফুয়েল কার্ড সংগ্রহ, ব্যবহার পদ্ধতি ও সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্টদের উপজেলা প্রশাসনের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রয়োজনীয় তথ্য ও বিস্তারিত জানতে আগ্রহীদের অফিসিয়াল ওয়েবসাইট
👉 https://phulbari.kurigram.gov.bd
লিংকটি ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে জ্বালানি সংকট অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

