বিপুল মিয়া, ফুলবাড়ী
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ‘গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের’ দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ফুলবাড়ী উপজেলা ভূমি অফিস (কাছারি মাঠ) প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুর রহমান, উপজেলা জামায়াতের সূরা সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মিরাজ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মালেক।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের গণরায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে শান্তিপূর্ণ কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।

