বৃহস্পতিবার, 5 নভেম্বর 2026info@hamarkurigram.com
হামার কুড়িগ্রাম
কুড়িগ্রাম এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ।ভালোর সাথে, আগামীর পথে হামার কুড়িগ্রাম

ফুলবাড়ীতে ক্ষুদ্র কাঠ ব্যবসায়ীর ছেলে বিসিএস ক্যাডার

· প্রকাশ: · আপডেট:
ফেসবুকে শেয়ার করুন

অনিল চন্দ্র রায় || ফুলবাড়ী

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্ষুদ্র কাঠ ব্যবসায়ীর ছেলে মেধাবী শিক্ষার্থী আতাউর রহমান ৪৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় এলাকায় ব্যাপক প্রশংসায় ভাসছেন। মেধাবী শিক্ষার্থী আতাউর রহমানের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে।

জানা গেছে, মেধাবী শিক্ষার্থী মো: আতাউর রহমানের বাবা একজন ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী হওয়ায় অনেক কষ্ট করে ছেলের পড়াশুনার খরচ চালিয়েছেন। আতাউর রহমানও অনেক কষ্ট করেই তার বাবা-মায়ের স্বপ্ন পুরণ করার লক্ষ্যে পড়াশুনা চালিয়েছেন।

বিজ্ঞাপন


আতাউর রহমান ২০১৩ সালে বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপি-এ ৫, ২০১৫ সালে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপি-এ ৫ ও ২০২২/২৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজ বিষয়ে অনার্স ও মাস্টার্স উত্তীর্ণ হন।

আতাউর রহমান সদ্য ৪৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ায় পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সেই সঙ্গে আতাউর রহমানের বিসিএস (প্রশাসন) ক্যাডারের উত্তীর্ণ হওয়ার খবরে এলাকায় ব্যাপক প্রশংসায় ভাবছেন ওই পরিবারটি।

মেধাবী শিক্ষার্থী আতাউর রহমান বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল সরকারের এমন একটি দায়িত্বশীল পদে কাজ করা, যেখানে দেশের মানুষের জন্য কাজে লাগতে পারি। মহান আল্লাহ ও বাবা-মায়ের অশেষ কৃপায় আমার স্বপ্ন পুরণ হয়েছে। আমার এই সাফল্যের পিছনে বাবা-মায়ের অবদান অনেক বেশি থাকায়, আমি আমার বাবা-মায়ের স্বপ্নও পুরণ করতে পেরেছি। সবাই দোয়া করবেন, প্রশাসনিক দায়িত্ব পালন করে গরীব অসহায় মানুষের সেবা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলায় ভূমিকা রাখতে পারি। সেই সঙ্গে মানুষের সমস্যার সমাধানে আমার কাছে সবচেয়ে বড় সাফল্য ও স্বপ্ন।’

আতাউর রহমানের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘আমি একজন ক্ষুদ্র কাঠ ও খড়ি ব্যবসায়ী মাত্র। এক সময় আমি “ছ” মিলের শ্রমিকের কাজ-কাম করে জীবন জীবিকা নির্বাহ করেছি। এরপর অনেক কষ্টে গত ১৮ থেকে ২০ বছর ধরে কাঠ ও খড়ির ব্যবসা করে কোন রকমেই জীবন জীবিকা নির্বাহ করে এক ছেলে এবং এক মেয়েকে মানুষ করেছি। গত বছর একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছি। মেয়ে জামাই একটি এনজিওতে কর্মরত। কাঠ-খড়ির এই ক্ষুদ্র ব্যবসা করে আমার একমাত্র ছেলের পড়াশুনার খরচটুকু অনেক কষ্ট করে চালিয়েছি। মহান আল্লাহর রহমতে একমাত্র ছেলে আমার স্বপ্ন পুরণ করেছে। এ জন্য মহান আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন সঠিক ভাবে সরকারের অর্পিত দায়িত্ব পালন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে।’

বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার বলেন, ‘আতাউর রহমান আমাদের ছাত্র। তার বাবা-মা অনেক কষ্ট করে ছেলের পড়াশুনা চালিয়েছেন। সে সদ্য ৪৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় এটা আমাদের প্রতিষ্ঠান তথা নাওডাঙ্গা ইউনিয়নের জন্য গর্বের। এক দিকে পরিবারের অভাব অনটনের মধ্য দিয়ে প্রত্যান্ত গ্রামের এই মেধাবী শিক্ষার্থী সাফল্য এ সমাজের জন্য এক বিরল দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকবে। সেই সঙ্গে আতাউর রহমানের বাবা-মা তারাও তাদের সন্তানের দায়িত্ব ব্যাপক ভূমিকা রেখেছে ফলে তার বাবা-মাও প্রশংসার দাবিদার। আতাউর রহমান তার অর্পিত দায়িত্ব পালনে দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করুক, আমরা তার সাফল্য কামনা করছি।’

বিজ্ঞাপন

ট্যাগ: · ·

আরও সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েলকে কেন্দ্রের শোকজ

নভেম্বর 4, 2026

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।   গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত ওই নোটিশে জুয়েলের বিরুদ্ধে সংগঠনের নীতিবিরোধী অবস্থান গ্রহণ এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গজনিত কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগের কথা উল্লেখ […]

ফুলবাড়ীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার, ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর 4, 2026

ফুলবাড়ী প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীতে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের দায়ে আবুল কাশেম নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে বিদ্যুৎ ব্যবহার করে মাছ শিকারের সময় তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ […]

কুড়িকৃবির স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

নভেম্বর 4, 2026

ডেস্ক নিউজ কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুড়িকৃবি) স্থায়ী ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে তৈরি সম্ভাব্য স্থান নির্ধারণ প্রতিবেদনে তিনটি এলাকার জমির পরিমাণ, বন্যার ঝুঁকি ও পানি নিষ্কাশনব্যবস্থা সম্পর্কে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ টি এম বেনজীর […]