
অনিল চন্দ্র রায় ।। ফুলবাড়ী
ফুলবাড়ীতে বিএনপির নির্বাচনী জনসভায় জাতীয় পাটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (৩১জানুয়ারী) রাতে ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ ওয়ার্ডের উপজেলা বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী জনসভায় সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির উপজেলার সভাপতি মে: মইনুল ইসলাম বিএনপির আদর্শ ধারণ করে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। নির্বাচনী জনসভায় কুড়িগ্রাম-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদসহ কুড়িগ্রাম জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :