হামার কুড়িগ্রাম

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কুড়িগ্রামের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন এমপি আতিকুর রহমান মুজাহিদ

নিজস্ব প্রতিবেদক | Hamar Kurigram

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের মিডিয়া সেল জানিয়েছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান শেষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ।

মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংসদ ভবনের ভিতরে প্রধানমন্ত্রীর সঙ্গে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রামের সার্বিক উন্নয়ন, জেলা ও উপজেলা প্রশাসনের কার্যক্রম এবং স্থানীয় জনগণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আঞ্চলিক বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে তাঁর মিডিয়া সেল।

মিডিয়া সেলের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রামের উন্নয়ন ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এ সময় এমপি ড. আতিকুর রহমান মুজাহিদ অবহেলিত কুড়িগ্রামের সার্বিক অগ্রযাত্রায় সরকারের সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করেন।

আলোচনায় উত্থাপিত বিষয়গুলো প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছে এমপি ড. আতিকুর রহমান মুজাহিদের মিডিয়া সেল।

Exit mobile version