পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ


Hamar Kurigram প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন /
পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুর্ব শত্রুতার জের ধরে দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় দোকান মালিক ও তার স্ত্রীকে মারধর করা হয়েছে । গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুমানিক সকাল ৮ ঘটিকায় বামনডাঙ্গা ইউনিয়নের আদর্শবাজারে এই হামলার ঘটনা ঘটে ।

জানা গেছে, বড়মানি আদর্শ বাজার গ্রামের গোলজার হোসেনের ছেলে রাকিবুল ইসলাম রাকিব কমিউনিটি ক্লিনিকে সহযোগী হিসেবে কাজ করে । এমতাবস্থায় একই গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী রোসনা বেওয়া ১৯/০১/২০২৬ (সোমবার) সকাল অনুমান ১০.ঘটিকার সময় ওষূধ নেয়ার জন্য ক্লিনিকে উপস্থিত হয়ে শারীরিক অসুস্থতার কথা বলে ওষূধ চাইলে ক্লিনিকে ডাক্তার উপস্থিত না থাকায় ওষূধ দিতে রাজি না হওয়ায় হঠাৎ উত্তেজিত হয়ে রাকিব’কে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজ করতে নিষেধ করায় পায়ের স্যান্ডেল খুলে ডাক্তারের সহযোগীকে ছুড়ে মারলে ডাক্তারের সহযোগী সরে যাওয়ায় ক্লিনিকের ভিতরে স্যান্ডেলটি আটকে পরে। শোরগোল শুনে রাকিবে’র মা (রোকসানা বেগম) ঘটনাস্থলে উপস্থিত হলে ওসনা বেওয়ার লোকজন বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে । আশপাশের স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।

উক্ত ঘটনার জের ধরে ২২/০১/২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৮ ঘটিকায় মৃত. রফিকুল ইসলামের ছেলে আল-আমীন ও রুহুল আমিন গোলজার হোসেনে’র দোকানের ভিতরে প্রবেশ করিয়া আসবাবপএ ভাঙচুর করা হয় এবং ক্যাশ বাক্সের ভিতর হইতে ব্যবসার নগদ ২,৫০,০০০/- টাকা লুট করে নেয় হামলাকারীরা ।

এঘটনায় নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক গোলজার হোসেন । এ ঘটনায় নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন । নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দল্লা হিল জামান জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে এক উপপরিদর্শকে দায়িত্ব দেওয়া হয়েছে । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।