হামার কুড়িগ্রাম

পুলিশে নিয়োগের নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক | হামার কুড়িগ্রাম


বাংলাদেশ পুলিশের এএসআই (ক্যাডেট) নিয়োগ-২০২৬ প্রক্রিয়াকে কেন্দ্র করে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও অবৈধ লেনদেন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। তাই চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা দালালের মাধ্যমে অর্থ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগের নামে কোনো ব্যক্তি বা দালালকে টাকা-পয়সা দেওয়া যাবে না। কোনো দালালের প্রলোভন বা প্রতারণার ফাঁদে না পড়ার পাশাপাশি নিয়োগসংক্রান্ত তথ্যের জন্য শুধু বাংলাদেশ পুলিশের সরকারি বিজ্ঞপ্তি ও অনুমোদিত ওয়েবসাইট অনুসরণ করতে বলা হয়েছে।


এছাড়া কোনো পরীক্ষার্থী বা অভিভাবক অবৈধভাবে অর্থ প্রদান করে প্রতারিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।


পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ গ্রহণ বা প্রদান সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। তাই নিজের ও পরিবারের কষ্টার্জিত অর্থ কোনো প্রতারক বা দালালের হাতে তুলে না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


গুরুত্বপূর্ণ বার্তা
টাকা নয়—যোগ্যতা ও মেধাই চাকরি পাওয়ার একমাত্র পথ।
নিয়োগসংক্রান্ত তথ্যের জন্য বাংলাদেশ পুলিশের সরকারি বিজ্ঞপ্তি ও অনুমোদিত ওয়েবসাইট অনুসরণ করুন।

Exit mobile version