হামার কুড়িগ্রাম

পিইটি উত্তীর্ণদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার আবেদন শুরু, ৯ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেলে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর শারীরিক সক্ষমতা যাচাই (Physical Endurance Test-PET) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি পরিশোধ করা বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হয়েছে ২ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে এবং চলবে ৯ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদনের জন্য প্রার্থীদের (http://police.teletalk.com.bd) ওয়েবসাইটে প্রবেশ করে পূর্বে ব্যবহৃত USER ID ও PASSWORD দিয়ে লগইন করতে হবে। এরপর নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপত্রে দেওয়া তথ্য পরবর্তী নিয়োগ কার্যক্রমের সব ধাপে ব্যবহার করা হবে। তাই আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার আগে প্রতিটি তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। আবেদন সম্পন্ন হওয়ার পর পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন অথবা সাদা-কালো প্রিন্ট কপি সংরক্ষণ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

অনলাইনে আবেদন সম্পন্ন করার ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ ১১২ টাকা (অফেরতযোগ্য) পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদন গ্রহণ করা হবে না।

ফি পরিশোধের জন্য প্রথমে ASI USER ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি বার্তায় প্রার্থীর নাম, ফি-এর পরিমাণ এবং একটি ১০ সংখ্যার PIN নম্বর জানিয়ে দেওয়া হবে। এরপর ASI YES PIN NUMBER লিখে একই নম্বরে দ্বিতীয় এসএমএস পাঠানোর মাধ্যমে ফি পরিশোধ সম্পন্ন করতে হবে। সফলভাবে ফি জমা হলে ফিরতি বার্তায় আবেদন সম্পন্ন হওয়ার নিশ্চিতকরণসহ USER ID ও PASSWORD পাঠানো হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার ফি সফলভাবে পরিশোধের পর প্রার্থীদের অনলাইন থেকে লিখিত, মনস্তত্ত্ব ও কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র ডাউনলোড-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়া বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজেও এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।

Exit mobile version