Site icon হামার কুড়িগ্রাম

নৌকাবাইচ দেখার সময় মোটরসাইকেলের ধাক্কায় অটোচালক নিহত

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের ফুলবাড়ী–লালমনিরহাট সড়কের ধরলা সেতুর ওপর নৌকাবাইচ খেলা দেখার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

নিহত অটোরিকশা চালক মো. তৈয়ব আলী (৫৫)। তিনি ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘোঘারকুটি গ্রামের মৃত পিশু মামুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে তিনি সেতুর ওপর অটোরিকশা রেখে বসে নৌকাবাইচ দেখছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল অটোরিকশায় ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি মো. মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Exit mobile version