
মোঃ মাইদুল ইসলাম || ভূরুঙ্গামারী
ভূরুঙ্গামারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি মোঃ ফরহাদুল ইসলাম ফাহাদ ঢাকায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে বর্তমান ছাত্র রাজনীতির পরিস্থিতি, সাংগঠনিক কাঠামো, অধিকার আদায়ের আন্দোলন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়।
নবনির্বাচিত সভাপতি বলেন, “নুর ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ আমাদের জন্য অনুপ্রেরণার। তিনি শুধু রাজনৈতিক নেতা নন, বরং তরুণদের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আলোকবর্তিকা।”
তিনি আরও জানান, মাঠপর্যায়ের কার্যক্রম ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় নুরুল হক নুর ছাত্র সংগঠনকে নীতিভিত্তিক, শৃঙ্খলাপূর্ণ ও গণমুখী হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।
সভাপতি আশা প্রকাশ করে বলেন, “উপজেলা পর্যায়ে ছাত্র অধিকার পরিষদকে আরও সক্রিয় ও আদর্শিক রূপে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। তাঁর দিকনির্দেশনা ও প্রেরণায় সামনে এগিয়ে যাব।”
আপনার মতামত লিখুন :