Site icon হামার কুড়িগ্রাম

নাজিমখান বাজারে মাদকসহ দুই যুবকের সাজা

মোশাররফ হোসেন ।। রাজারহাট

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিমখান বাজারে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। শনিবার (২৭ আগস্ট ২০২৫) দুপুর আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়।

আদালতের রায়ে হালিম (পিতা- তোফাজ্জল হোসেন, সাং- তেলিপাড়া মনারকুটি, থানা- রাজারহাট) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং চন্দন রায় (পিতা- স্বপন রায়, সাং- তেতুলতলা পান্ডুল, থানা- উলিপুর) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

পরবর্তীতে আসামিদের পরোয়ানা মূলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে।”

Exit mobile version