নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব এনামুল হক প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জননেতা আলহাজ হারিসুল বারী রনি রনির নেতৃত্বে শুক্রবার (১৪ আগস্ট) নেতৃবৃন্দ থানায় গিয়ে নবাগত ওসির সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি কে এম এম আবুল হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে নাগেশ্বরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবাগত ওসি এনামুল হক প্রধানের সঙ্গে নেতৃবৃন্দের বিস্তারিত আলোচনা হয়।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ নাগেশ্বরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে রাজনৈতিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
জবাবে ওসি এনামুল হক প্রধান নাগেশ্বরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ন্যায় ও ইনসাফের সঙ্গে পরিচালনা করার বিষয়ে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
