Site icon হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীর কচাকাটায় ভোটকে কেন্দ্র করে বিজিবির টহল জোরদার

মোঃআবু সাঈদ ইসলাম ।। নাগেশ্বরী

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কচাকাটা থানা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা এবং ভোটকেন্দ্রের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে বিজিবি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বিজিবির উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি পেয়েছে। অনেকেই আশা প্রকাশ করেন, এই টহল কার্যক্রমের ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হবে।

প্রশাসন সূত্র জানায়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কচাকাটা এলাকায় নিরাপত্তা তৎপরতা অব্যাহত থাকবে।

Exit mobile version