Site icon হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ডেস্ক নিউজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি।

নাগেশ্বরী জোনাল অফিস সূত্রে জানা যায়, ৩৩ কেভি লাইনের জরুরি গাছ/গাছের ডালপালা কর্তন ও লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১১ এপ্রিল ২০২৬, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় নাগেশ্বরী ১ ও ২ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য এলাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং সকলের সহযোগিতা কামনা করেছে।

Exit mobile version