Site icon হামার কুড়িগ্রাম

নাগেশ্বরীতে ৪০০ বোতল ইস্কাফসহ নারী মাদক কারবারি গ্রেফতার

মোঃ মাইদুল ইসলাম ।। হামার কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হিরারকুটি এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ইস্কাফসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ।

গ্রেফতারকৃত নারী মাদক কারবারির নাম মোছাঃ রিনা বেগম (৩৫)। তিনি নাগেশ্বরী উপজেলার হিরারকুটি এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত রবিবার (২৬ অক্টোবর ২০২৫ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের সময় নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম হিরারকুটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় রিনা বেগমের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাগেশ্বরীতে গ্রেফতারকৃত মাদক কারবারি রিনা বেগমের নিজ বসতবাড়ি থেকে ৪০০ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

Exit mobile version